লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জুন ২০২৫ রাত ০৯:০৭
৪৭৬
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে এসব শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন। এরমধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৭২ জন, আলিম পরীক্ষার্থী ৩৯৯ জন, ভোকেশনাল পরীক্ষার্থী ৮ জন এবং এইচএসসি বিএম পরীক্ষার্থী ৪৩৬ জন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ১৯২ জন, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ কেন্দ্রে ৩১৩ জন, হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে ৪২০ জন, ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৪৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবেন। লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৩৯৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষা দেবেন। লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৮ জন শিক্ষার্থী এইচএসসি ভোকেশনাল পরীক্ষা দেবেন। এ ছাড়া ধলীগৌরনগর ডিগ্রি কলেজে কেন্দ্রে ৪৩৬ জন শিক্ষার্থী এইচএসসি বিএম পরীক্ষা দেবেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে ১১ জন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন, থাকবে ৪ সদস্যের একটি ইনভিজিলেশন টিম। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিমও থাকবে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করবো। তবে যেহেতু করোনার প্রকোপ বাড়ছে তাই পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সবাইকে এবং শিক্ষার্থীদের মাস্ক পরতে ও যথাযথ দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত