লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:২৩
৪১৫
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও আলোচিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতার এবং মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙ্গে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালমা ইউনিয়নের ডাওরী বাজারে কালমা ইউনিয়নের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালমা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মেহেদি হাসান সুজনের নেতৃত্বে প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার বাসু সর্দার, মোস্তফা কামাল, অলি হুজুর, আকতার, আরজু ও ইতি বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীরা এই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে ওই ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত