অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র ১৪৩৩

ভোলার ভেদুরিয়া বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

২৩০

বাংলা কণ্ঠ প্রতিবেদক : ভোলা ভেদুরিয়া বিএনপির উদ্যোগে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ১০ টায় ভেদুরিয়া ব্যাংকের হাট বাজার ইউনিয়ন ছাত্রদল কার্যলয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওলি উল্লাহর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর থানা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন।
বক্তব্যে অতিথিরা বলেন, আগামী সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন যার মধ্যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারা দেশে ইতিমধ্যে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের হাত ধরে ভোলা জেলা বিএনপিবআরও সুগঠিত হয়ে আগামী সংসদ নির্বাচনে ভোলা ১ আসন থেকে বিপুল পরিমাণ ভোটে জয় লাভ করবে।
এসময় সেখানে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ, মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ ভোলা ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

আরও...