অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির মিছিল ও আলোচনা সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে জুন ২০২৫ রাত ০৮:৫৯

remove_red_eye

৬৩৭

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে মিছিল ও আলোচনাসভা করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
 
 এতে অংশ নিয়েছেন লালমোহন উপজেলার নেতাকর্মীরা। 
শুক্রবার বিকালে লালমোহন উত্তর বাজার বিজেপির অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর পার্টি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির লালমোহন উপজেলার সভাপতি মো. আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রউপ সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির ঢাকা মহানগর উত্তর যুগ্ম- আহবায়ক মো. মিলন ফরাজী।
 
এসময় আরও বক্তব্য রাখেন,ছাত্র সমাজের আহবায়ক মো. হাফিজুর রহমান মুন্না, শ্রমিক পার্টির আহবায়ক কবির, যুবসংহতি পার্টির সদস্য সচিব মো. মোমিনসহ আরও অনেকে
 
এসময় প্রধান অতিথি বলেন, লালমোহন উপজেলা শুধু বিজেপি নয়। সহযোগী সংগঠন আরও ৫টি সংগঠন হয়েছে। বাংলাদেশ জাতীয় যুব সংহতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ও বাংলাদেশ জাতীয় মহিলা পার্টি। মোট ছয়টি সংগঠন হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতির বাহিরে শুধু আমরা দুটি দলকে চিনি। এটা আপনাদের মুখস্ত। তৃতীয় দল হিসাবে ছিল না কোন দল। বর্তমানে আমাদের "বাংলাদেশ জাতীয় পার্টি" (বিজেপি)  বাংলাদেশে তৃতীয় দল হিসাবে পরিচিত হয়েছে। আপনারা জানেন ২০১৮ সালের পরে যখন আমাদের দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমরা আপনাদের দোয়ায় ঢাকাতে ৫৭টি থানা ১৫৯ টি ওয়ার্ডে বিজেপির কমিটি দিয়েছি। এমনকি আমরা বিভিন্ন উপজেলা ও বিভিন্ন জেলা কমিটি দিয়েছি কারণ মানুষ নতুন রাজনীতির মুখ দেখতে চায়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...