অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


রেট্যিান্স যোদ্ধা ভোলার মোহাম্মদ আলীর পাকা বাড়ি করছিলো ঠিকই কিন্তু বিয়ে করা হলো না


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৫ রাত ০৯:৩৩

remove_red_eye

২৯৮

ইরাকে গ্যাসের পাইপ ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

হাসিব রহমান: অভাব আর দারিদ্রতাকে ঘোচাতে ভোলার অন্ধ এক হাফেজের পুত্র মোহাম্মদ আলী (২৫) সংসারে হাল ধরেছিলোন। যখন সংসারের সচ্ছলতা ফিরে আসে। নতুন বাড়ি করে বিয়ে করে পরিবার নিয়ে নানা স্বপ্ন দেখে। ঠিক তখনই ইরাকের বাগদাদে গ্যাসের পাইপ ফেটে জেনারেটর বিস্ফোরনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো রেমিট্যান্স যোদ্ধা আলীর। সংসারের একমাত্র  উপার্যনক্ষম ব্যক্তির করুন মৃত্যুতে পরিবারে এখন শোকের মাতম চলে। এদিকে নিহতের মরদেহ দেশে আশা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রেট্যিান্স যোদ্ধা মোহাম্মদ আলীর বাড়ি হচ্ছিলো ঠিকই।  সে আর ফিরলো না। বিয়ে করে নতুন বধুকে নতুন ঘরে তোলা হলো না।  এমনকি তার মরদেহ আর আসলো না। এলাকাবাসীর দাবী  সরকার যাতে অসহায় পরিবারটির পাশে  দাড়ায়।
অসচ্ছল পরিবারে সংসারের হাল ধরেছিলো  ভোলা সদর উপজেলার পূর্ব বাপ্তা চুয়াখালী ৩নং ওয়ার্ডের তেইশ বছরের যুবক মোহাম্মদ আলী। ৬ বছর আগে জীবিকার টানে ধারদেনা করে ইরাকের রাজধানী বাগদাদে যান। সেখানে একটি কোম্পানীতে দিন রাত চাকুরী করে দেশে টাকা পাঠাতেন। তার উপার্জনের টাকায় পরিবারের সদস্যরা সচ্ছলতার মুখ দেখতে শুরু করে। বাড়িতে পাকা দালন নির্মাণের কাজ শুরু করে। ছেলেকে বিয়ের জন্য মা বাবা পাত্রীও দেখছিলেন। আগামীতে ছেলে দেশে এলে নতুন বাড়িতে তাকে বিয়ে করানোসহ নানা রঙ্গীন স্বপ্ন দেখে পরিবারটি। কিন্তু তাদের সেই স্বপ্ন আজ দু: স্বপ্নে পরিনত হয়েছে। অগ্নিকান্ডে তার স্বপ্ন ও জীবন প্রদীপ নিভে গেছে। গেলো ১৫ জুন রবিবার ইরাকে জেনারেটর রুমে আগুন লেগে অগ্নি দগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অবেশেষে ১৭ জুন মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর গতকাল রাতে তার বাড়ি ভোলাতে এসে পৌছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে।


নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় জেনারেটর মেশিনের সিএনজি গ্যাসের পাইপ ফেটে গিয়ে শরীরে আগুন লেগে যায়। তাকে উদ্ধার করা হয়। চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। তার মৃত দেহ দেশে আনার ব্যাপারে মালিক পক্ষ জানান, লাশ দেশে নেয়ার ব্যাপারে তাদের কোন আপত্তি নেই। আর ইরাকে দাফন করতে চাইলেও করতে পারো। কিন্তু ইরানে যুদ্ধর কারনে নিহতের মরদেহ আনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই পরিবারের সদস্যরা শেষ বারের মতো তাকে দেখা নিয়ে শঙ্কায় রয়েছে। ইরান আর ইজরাইলের যুদ্ধের কারনে ফ্লাইট বন্ধ। তাই আপাতত আনা যাচ্ছে। তবে আইনি প্রক্রিয়া গুলো সম্পন্ন করা হচ্ছে। ফ্লাইট চালু হলে মৃতদেহ নিয়ে আসার জন্য চেষ্টা করবো। এর জন্য পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহযোগীতা কামনা করে অসহায় এই পরিবারটি।
ভোলার পূর্ব বাপ্তা চুয়াখালী অন্ধ হাফেজ ছালে আহমেদের ৫ মেয়ে ও ২ ছেলের মধ্যে মোহাম্মদ আলী তার বড় ছেলে। নিহতের পিতা হাফেজ ছালে আহমেদজানান, সর্বশেষ গত নভেম্বর মাসে ছেলে দেশে আসে। তখন ছেলের বিয়ে করার ইচ্ছা ছিলো। কিন্তু তাদের ঘর ভাঙ্গা ছিলো। তাই বিয়ে করা হয়নি। সে ইরাক ফিরে গিয়ে কোম্পানীর মালিকের কাছে থেকে টাকা ধার করে  পাঠালে বাড়ি নির্মানের কাজ শুরু করে। বাড়ি কাজও প্রায় অর্ধেক শেষ। কিন্তু ছেলের সেই স্বপ্ন আর পূরন হলো না। 


ভোলা মোঃ ইয়ামিন



ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

আরও...