অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অপরাধ প্রমাণিত হলে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার : হাফিজ ইব্রাহিম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৫ রাত ১০:৩৭

remove_red_eye

১৯৭

বোরহানউদ্দিনে মতমিনিময় সভায় 

বাংলার কণ্ঠ প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। দলের কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে তাঁকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে। শুক্রবার (১৩ জুন) বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজ ইব্রাহিম বলেন, ‘নির্বাচন যখনই হোক, বিএনপি প্রস্তুত। আমরা চাই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক। অতীতে বিএনপির সরকার ভোলা-২ আসনে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন করেছে। এবার ক্ষমতায় এলে গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে তুলে এলাকার বেকারত্ব দূর করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মো. আজম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, শহীদুল আলম নাসিম কাজী, হুমায়ুন কবির সেলিম; দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন; যুবদলের সদস্যসচিব জসিমউদ্দিন খান; গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী; পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর; কাচিয়া ইউনিয়ন বিএনপির দক্ষিণের সভাপতি শেখ সাদী হাওলাদার; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার ও সদস্যসচিব আতিফ আসলাম রুবেল; ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার; মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি; সাচড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান অভি এবং পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাতাব্বরসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা।

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...