অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


তজুমুদ্দিনে নিয়োগ বানিজ্য সিন্ডিকেট হোতা ইব্রাহিমের সহযোগী স্ত্রী সামিয়া গ্রেফতার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩৯৮

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা জেলাধীন তজুমুদ্দিন  উপজেলা প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্য সিন্ডিকেটের তিন সহোদর মোর্শেদ, হেমায়েত ও ইব্রাহিম প্রাইমারি স্কুলে চাকরিতে টিকিয়ে দিবে বলে দীর্ঘ কয়েক বছর যাবত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। 

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, প্রাইমারি শিক্ষক তিন প্রতারক সহোদরের একজন ইব্রাহিম খন্দকার এর বিরুদ্ধে চরফ্যাশন থানায় সি আর ৪৯৩/৪৯৮ দুই টা মামলা রয়েছে।  তার সহযোগী স্ত্রী সামিয়া আফরোজ অনুর মাধ্যমে বিভিন্ন মানুষকে চাকরী দেয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন বলে মামলার সুত্র জানায়। ইব্রাহীম এবং সামিয়া আফরোজ অনুর নামে রুপালী ব্যাংক তজুমুদ্দিন শাখা সহ বিভিন্ন ব্যাংকে একাধিক একাউন্টে নিয়োগ বানিজ্যের টাকা আদান প্রদান করতেন। টাকার জন্য চাপসৃষ্টি করলে কিছু কিছু পাওনাদারকে ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে গিয়ে দেখেন একাউন্টে টাকা নেই। এসব কারনে তিন সহোদর শিক্ষক গা ঢাকা দেন। সামিয়া আফরোজ অনু চরফ্যাশন উপজেলা মিজানুর রহমান এর কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে ২২৫০০০( দুই লক্ষ পচিঁশ হাজার)  টাকা নিয়েছেন। তারা অনেক চেষ্টা করেও টাকা উদ্ধার করতে না পেরে চরফ্যাশন আদালতে অভিযোগ দাখিল করেন। ঈদে বাড়িতে আসলে সামিয়া আফরোজ অনুকে তজুমুদ্দিন থানা পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরন করেন।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, চরফ্যাশন আদালতের জিআর ৫০৭/২৪ নং মামলায় ৪০৬/৪২০ ধারায় গ্রেফতারী ফরোয়ানায় সামিয়া আফরোজ অনু নামে একজনকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...