অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৯৯,৯৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করলো কোস্ট গার্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

২৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লক্ষ পিচ ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। আজ দুপুরে  কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ মুহাম্মদ সাদমান ইউসুফ প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।

প্রেস বিফ্রিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‍্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী কে আটক করা হয়।

আটককৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। এছাড়াও গত ২৬ মার্চ ২০২৫  বরিশাল বন্দর থানার কীর্তনখোলা নদী সংলগ্ন কাউয়াচর এলাকা হতে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে আদালত কোস্ট গার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত পাঁচ কোটি ষাট হাজার টাকা মূল্যের ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।

প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আজ সকালে ভোলা কোস্ট গার্ড বেইস এ নির্বাহী ম্যাজিস্ট্রেট  এবং ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালকের এর উপস্থিতিতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়। উক্ত কর্মকান্ডে অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...