বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৬ রাত ০৮:০১
৩৪৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গরবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে রক্তদান কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরিফ এ এম রেজা জাকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন , ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কায়সার, সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানসহ বিচার বিভাগের কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও কার্যকর করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তাঁরা।
অনুষ্ঠানে প্রশাসন ও আইন বিভাগের কর্মকর্তা, লিগ্যাল এইডের সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ভোলার দুর্গম চরাঞ্চলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে
ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু
চরফ্যাশনে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক
লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত