অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


গত ঈদের মতো এবারও নৌ-পথে কোনো সমস্যা হবে না: ভোলায় নৌ-পরিবহন উপদেষ্টা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

২৫১

এ সরকার ক্ষমতায় নেয়ার পর থেকে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক: গত ঈদে নৌ পথে বাড়ি ফেরা যাত্রীদের কোন সমস্যা হয়নি। এবারও হবে না উল্লেখ করে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা  ব্রিগেডিয়ার জেনারেল (অবসর প্রাপ্ত) ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, আমরা এ সরকার ক্ষমতায় নেয়ার পর থেকে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।
আজ শনিবার দুপুরে নৌ পরিবহন উপদেষ্টা দুই দিনের সফরে ভোলার ইলিশা ফেরি ঘাটে এসে পৌঁছালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলছেন।

ভোলা - ঢাকা রুটে সরকারি ফেরি চালু প্রসঙ্গে তিনি বলেন,ফেরির অনেক সংকট রয়েছে। কিছু ফেরি পুরনো হয়ে গেছে। কিছু ফেরি এখনো আরিচা দৌলতিয়া চলছে।  ফেরি থাকলে ফেরি দিতে কোন অসুবিধা নেই।  তিনি আরো বলেন, সরকারি ফেরি অনেক যায়গায় দেয়া আছে। বিভিন্ন যায়গায় যেখানে যাত্রী পাড়া পাড়ে অসুবিধা হয়।  মহেশখালী, সন্দিপে দিয়েছি। এখন কুতুবদিয়া চাচ্ছে। কিছু ফেরি আসবে এই বছরের শেষের দিকে তখন আমরা বিভিন্ন যায়গায় দিতে পারবো। 
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এর আগে নৌপরিবহন উপদেষ্টা শনিবার দুপুরে নৌ পথে ভোলার ইলিশা ফেরি ঘাটে এসে পৌঁছান।  তিনি ভোলার চরফ্যাসন উপজেলার চর কচ্ছপিয়া ঘাট সহ বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শনসহ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করবেন বলেও জানা গেছে।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...