অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল নৌরুটে ফেরি চলাচল শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২৫ বিকাল ০৫:২৭

remove_red_eye

২৯০

বাংলার কণ্ঠ ডেস্ক : বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার একদিন পর ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল থেকে ভোলার ইলিশা-টু-লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ও ভোলার ভেদুরিয়া-টু-বরিশালের লাহারহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ভোলার ইলিশার বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মোহাম্মদ আল আমিন জানান, সকাল ৮টার দিকে ইলিশা ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে গেছে। এছাড়া অপর প্রান্ত থেকে ফেরি ছেড়ে এসেছে। ভোলার ভেদুরিয়া ঘাট থেকেও বরিশালের লাহারহাট ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিসি’র বরিশাল লাহারহাট প্রান্তের ম্যানেজার সিহাব উদ্দিন জানান, আবহাওয়া একটু স্বাভাবিক হওয়ায় বরিশাল-ভোলা রুটে ফেরী চলাচল শুরু করা হয়েছে। কেননা দুই জেলার ফেরীঘাটে কয়েজশত পরিবহন জটলা বেঁধে অপেক্ষমান ছিল। আবহাওয়ার অবস্থা বেগতিক হলে ফেরী চলাচল ফের বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।
বিআইডব্লিউটিএ’র ভোলা জেলা বন্দর কর্মকর্তা মো: রিয়াদ হোসেন জানান, বৈরী আবহাওয়া পূরোপূরি স্বাভাবিক না হতে ঢাকা-ভোলা রুটে কোনো যাত্রবাহী লঞ্চ ছাড়তে দেয়া হবেনা। এর আগে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে নিন্মচাপ ও বৈরি আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর এবং ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় এবং ঢাকা-ভোলা নৌ-রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...