অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


লালমোহনে কোরবানির পশুর হাটে বাড়ছে ক্রেতা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৩৬৬

কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার ১৭১টি গবাদি পশু

আকবর জুয়েল, লালমোহন : আসছে পবিত্র ঈদুল আজহা। দিন যত পার হচ্ছে ততই জমে উঠছে কোরবানি পশু কেনা-বেচা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলায় প্রস্তুত করা হয়েছে ১৬ হাজার ১৭১টি গবাদি পশু। যার মধ্যে গরু ১০ হাজার ১৭০টি, মহিষ ৫৭৫টি, ছাগল ৪ হাজার ৭৫৫টি এবং ভেড়া ৬৭১টি। এসব গবাদি পশুর গড় বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৬ কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা। উপজেলা প্রাণিসম্পদ দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঈদুল আজহাকে ঘিরে ইতোমধ্যে লালমোহন উপজেলার হাট-বাজারগুলোতে বিক্রির জন্য উঠতে শুরু করেছে গবাদি পশু।
দিন যত যাচ্ছে, ততই ব্যস্ত হয়ে পড়ছেন লালমোহন উপজেলার পশু খামারিরা। নিজেদের লালন-পালন করা পোষা গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। যার মধ্যে রয়েছে দেশী-বিদেশী জাতের বিভিন্ন প্রজাতির পশু। ইতোমধ্যে অনেক খামারি নিজেদের গবাদি পশু বিক্রির জন্য বাজারে তোলা শুরু করেছেন। ঘাস-খড়-ভুসি এবং দানাদার খাদ্য খাইয়ে প্রাকৃতিক উপায়ে এসব গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন তারা।
সরেজমিনে লালমোহন পৌরশহরের পশুর হাট ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা গরু-ছাগল বিক্রির জন্য হাটে তুলেছেন। বিক্রেতা মো. লিটন, ইব্রাহিম ও হারুন জানান, বাজার এখনো পুরোপুরি জমে উঠেনি। তবে দিন যত যাবে, ততই জমতে শুরু করবে বাজার। বর্তমানে গত বছরের তুলনায় ক্রেতারা পশুর দাম কম বলছে। প্রাকৃতিক উপায়ে এসব পশু মোটাতাজা করায় আমাদের খরচ বেশি হয়েছে। তাই আমরা চেষ্টা করবো ব্যয় বাদে মোটামুটি সন্তোষজনক কিছু আয় হলেই পশু বিক্রি করার।
উপজেলার লালমোহন ইউনিয়নের কর্তার কাচারি এলাকার গরু বিক্রেতা লিটন বলেন, এ বছর একটি দেশি গরু কোরবানিতে বিক্রির জন্য পালন করেছি। এই প্রথম বাজারে তুলেছি গরুটি। এটির দাম চাচ্ছি দেড় লাখ টাকা। ক্রেতারা এক লাখ টাকা বলছে। তবে ক্রেতারা দাম আরেকটু বাড়িয়ে বললেই বিক্রি করে দেবো গরুটি।
এদিকে, কোরবানি উপলক্ষে সাধ্যের ভেতর পছন্দের পশুর খোঁজ করছেন ক্রেতারা। এমনই এক ক্রেতা মো. সোহেল। তিনি জানান, এ বছর কোরবানিতে পশু কেনার জন্য বরাদ্দ ১ লাখ টাকা। তবে যেটি পছন্দ হয় তার দাম বাজেটের চেয়েও অনেক বেশি। এ জন্য এরইমধ্যে কয়েকটি বাজার ঘুরেছি পছন্দের পশু কেনার জন্য। বাজেটের মধ্যে পছন্দের পশু পেলে শিগগিরই কিনে নেবো। তবে বাজার ঘুরে যতটুকু মনে হয়েছে; গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দামি কিছুটা বেশি।
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রইস উদ্দিন বলেন, আমরা বছরের বিভিন্ন সময় উপজেলার খামারি ও গবাদি পশু লালন-পালনকারীদের প্রয়োজনে তাদের পাশে থাকছি। তবে কোরবানিকে সামনে রেখে কোনো খামারি যেন কৃত্রিমভাবে গবাদি পশুকে মোটাতাজাকরণ পদ্ধতি অবলম্বন করতে না পারে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এ ছাড়া কোরবানি পর্যন্ত আমাদের ৪টি টিম উপজেলার বিভিন্ন পশুর হাটগুলোতে নিয়মিত তদারকি করবে।





একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...