অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র ১৪৩৩

সাম্য হত্যার বিচারের দাবিতে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

৩৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক  শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে  সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার বিকালে ভোলা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে  ভোলা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্নার  নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তারা সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত  বিচার দাবি জানান। 
প্রতিবাদ সভায় ভোলা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাইসুল ইসলাম রিমেল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ভোলা জেলা ছাত্রদল নেতা জিএম ছানাউল্লাহ, হুমায়ুন কবির,ভোলা সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির, উপজেলা ছাত্রদল নেতা শশী। এ সময় ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একটি বিক্ষোভ মিছিল ভোলা শহর প্রদক্ষিন করে কালিনাথ রায়ের বাজারে নুরে আলম  চত্বরে গিয়ে শেষ হয়। 
এসময় বক্তরা বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান। 
যতদিন পর্যন্ত সাম্যের প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেফতার করা না হবে, ততদিন আমরা রাজপথে অবস্থান করব বলে জানান ছাত্রদলের নেতারা। 
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় সাম্যর। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

আরও...