অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২০শে এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩

লালমোহন পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময়

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩০

remove_red_eye

১১৯

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যার পর ৮নং ওয়ার্ডের লালমোহন ইসলামিয়া কামিল  মাদ্রাসার মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন   অনুষ্ঠিত হয়। 
 
পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে ও  সদস্য সচিব জাকির  ইমরানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহারুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, মো. আমজাদ হোসেন আলম, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর রহমান কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, জাসাস সভাপতি আজাদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: মো. রফিকুল ইসলাম, নিরব হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।
 
আলোচনায় বক্তারা বলেন, ভোলা-০৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ এই এলাকাকে একটি শান্তির জনপদে রুপান্তরিত করেছিলেন। বিগত হাসিনা সরকারের দোসর ও সন্ত্রাসী শাওন এই শান্তি প্রিয় জনপদকে অশান্তিতে রুপান্তিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। মেজর হাফিজ বাংলাদেরশের একজন স্বনামধন্য ও জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে তাকে আগামী নির্বাচনে এই ৭ ও ৮ নং ওয়ার্ডের জনগণ আবারও বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন।

ভোলাশিবপুরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার, ছুরি উদ্ধার

ভোলাশিবপুরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার, ছুরি উদ্ধার

মনপুরায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত পিআইও

মনপুরায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত পিআইও

লালমোহনে বাজার ও মসজিদের জমি গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর প্রদানের অভিযোগ

লালমোহনে বাজার ও মসজিদের জমি গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর প্রদানের অভিযোগ

ভোলা -৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের ইন্তেকাল

ভোলা -৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের ইন্তেকাল

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

ভোলায় যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী

ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ভারতীয় হাই কমিশনের পহেলা বৈশাখ উদযাপন

ভারতীয় হাই কমিশনের পহেলা বৈশাখ উদযাপন

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

আরও...