বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মে ২০২৫ সন্ধ্যা ০৬:৫০
২৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সাবেক পানি সম্পদ ও ধর্ম প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মরহুম মোশারেফ হোসেন শাজাহানের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (০৫ মে) বেলা ১১টার দিকে শহরের মহাজন পট্টি মোশারেফ হোসেন শাজাহানের বাসভবন চত্বরে তাঁর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করেন জেলা বিএনপি।
আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন , জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, পীযুষ কান্তি হালদার, আব্দুর রব আকন, মফিজুল ইসলাম মিলন, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার প্রধান ফকীহ মুফতি মো. আহমদ উল্লাহ।
আলোচনা সভায় বক্তারা মরহুম মোশারেফ হোসেন শাজাহানের কর্মকয় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মোশারেফ হোসেন শাজাহান মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে বিএনপি সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী, ২০০১ সালে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। মোশারেফ হোসেন শাজাহান ধর্মমত নির্বিশেষে আমৃত্যু জনমানুষের সেবা করে গেছেন। মোশারেফ হোসেন শাজাহান ১৯৩৯ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবংফুসফুস ও শ্বাসকষ্টসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১২ সালের ০৫ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে, ২ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক