অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ ১৪৩৩


চরফ্যাশনে আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুন ২০২০ রাত ১১:২৭

remove_red_eye

১০৫৩


চরফ্যাশন প্রতিনিধি : ভোলার  গোয়েন্দা পুলিশ কর্তৃক চরফ্যাশনের শশীভূষনের এওয়াজপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে মোঃ জসীম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
মোঃ জসীম শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন এর ০৯নং ওয়ার্ড দক্ষিন মাদ্রাজ গ্রামের মৃত কাঞ্চন আলী শিকদার এর ছেলে।

জানাযায়,এস আই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম, ও সঙ্গীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা, ভোলা মাদক অভিযান পরিচালনা করে শশীভূষন থানাধীন এওয়াজপুর ইউনিয়ন এর ০৯নং ওয়ার্ড থেকে মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী মোঃ জসীমকে  ৫০০ (পাচশত) গ্রাম গাজা সহ গ্রেফতার করেন। এ ব্যাপারে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় মামলার নং ১১,  তারিখ ২৪/০৬/২০।


চরফ্যাশন