অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২০শে এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩


বোরহানউদ্দিনে বিএনপির সংবাদ সম্মেলনে অভিযোগ আওয়ামীলীগের উপর ভর করে রাজনীতি করতে চায় জাহাঙ্গীর আলম


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মে ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

২৩৭

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ১৭বছর আওয়ামী দূ:শাসনে ভোলার বোরহানউদ্দিনে হাজার হাজার নেতাকর্মী হামলা মামলার শিকার হলেও বিএনপির নেতা দাবীকরা জাহাঙ্গীর আলম কখনও কোন নেতাকর্মীদের খোজ নেননি। বরং বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন  দৌলতখানের নেতাকর্মীদের আগলে রেখেছে।
যুক্তরাষ্ট্র  শ্রমিকদলের সভাপতি দাবী কারী জাহাঙ্গীর আলম গত বুধবার ভোলা  জেলা সদরে এক সংবাদ সম্মেলন করেন। তারই প্রতিবাদে বৃহস্পতিবার  ভোলার বোরহানউদ্দিন  উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে  নেতৃবৃন্দ  একথা বলেন।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম নাসিম এর সঞ্চালনায় উপজেলা বিএনপির  সিনিয়র সহ সভাপতি সরোয়ার আলম খানের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ  আজম ।
তিনি বলেন-জাহাঙ্গীর আলম দাবী করেন তার নিজ এলাকায়  আসতে বিএনপি নেতা কর্মীরা তাঁকে  বাধা দেয়, যা আদৌ সত্য নয়।
তিনি ভোলার জেলা সদরে বসে জনপ্রিয় নেতা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে  বানোয়াট কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন।
বরং জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীদেরকে বাদ দিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী সন্ত্রাসীদের উপর ভর করে এলাকায় এসে অরজকতা সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল। কিন্তু নির্যাতীত বিএনপির নেতা কর্মীরা এ ব্যাপারে স্বোচ্চার রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য ফিরোজ কাজী, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আকবর পিন্টু,সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি আঃ রব হাওলাদার,বশির আহম্মেদ, যুগ্ন সম্পাদক সাইদুর রহমান লিটন, সাহাবুদ্দিন বাচ্চু,
বোরহানউদ্দিন প্রেসক্লাব সাধারন সম্পাদক এম এ  আকরাম, আনন্দ টিভি ভোলা প্রতিনিধি ( উত্তর) সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম,  উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমঙ্গীর মাতাব্বর, সম্পাদক জামাল পাঞ্চায়েত, উপজেলা যুবদলের সভাপতি সিহাবউদ্দিন হাওলাদার, পৌর যুবদলের সভাপতি হেলালউদ্দিন মুন্সী,সম্পাদক আবু জাফর মৃর্ধা, যুগ্ম সাধারণ সম্পাদক স্বর্নকার রাজিব হাওলাদার,  উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সম্পাদক তানজিল হাওলাদার,পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল সহ বিবিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকগন উপস্হিত ছিলেন।

 





ভোলায় যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

ভোলায় যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী

ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ভারতীয় হাই কমিশনের পহেলা বৈশাখ উদযাপন

ভারতীয় হাই কমিশনের পহেলা বৈশাখ উদযাপন

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

৯০০ জনের লড়াই, বিএনপিতে কপাল খুলছে কোন ৩৬ নারীর?

৯০০ জনের লড়াই, বিএনপিতে কপাল খুলছে কোন ৩৬ নারীর?

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

আরও...