অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

৪৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে স্বপন কুমার দাস নামে সত্তরোর্ধ এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ গত ২ এপ্রিল সন্ধ্যায় সন্ত্রাসীরা স্বপন কুমারকে মারধর করে এবং এর ২০ দিন পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জমির বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের গটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 
নিহতের স্ত্রী বসু বালা ২৫ এপ্রিল শুক্রবার সকালে হান্নান, তুহিন, মিলন, আনোয়ারসহ ১৫ জনের নামসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলার মর্গে পাঠায়। 
লিখিত অভিযোগে নিহতের স্ত্রী বসু বালা জানান, তার স্বামী ২ এপ্রিল সন্ধ্যার পরে চরফ্যাশন উপজেলার উত্তর ফ্যাশন ৯ নম্বর ওয়ার্ডের বাড়ির কাছে নায়েবের পোল গিয়েছিলেন চা খেতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে হান্নান, তুহিন, আনোয়ার, সিয়াম, ইমন, মিলন হাসানসহ আরও কয়েকজন মিলে তার স্বামীকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাক লালমোহন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা নেওয়া হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে এসে আবার অসুস্থ হয়ে পড়লে পূনরায় তাকে ঢাকা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে স্বপন কুমার মারা রান। 
নিহতের স্ত্রীসহ স্বজনদের অভিযোগ, আসামি পক্ষ নিহত স্বপন কুমারের এক ভাইয়ের কাছ থেকে জমি কিনে দীর্ঘ দিন ধরে স্বপন কুমারের জমি জবর দখলের পায়তারা করে আসছে। এঘটনাকে কেন্দ্র করে স্বপন কুমারকে পিটিয়ে হত্যা করা হয়।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...