অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৫০ নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩

remove_red_eye

৩৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় ৫০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে  বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় ভোলার দুটি উপজেলার ৫০জন  প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ল্যাপটপ বিতরণ করেন।

তথ্য-প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যােক্তা হিসাবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আত্মনির্ভরশীল করার জন্য এই ল্যাপটপ বিতরন করা হয়। এসময় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর দক্ষতা অর্জিত হবে, নতুন কর্মসংস্থান এর সৃষ্টি হবে। অর্থাৎ অর্থনৈতিক কর্মকান্ডে নারী অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এছাড়াও সরকারি -বেসরকারি সংস্থার সাথে পার্টনারশীপ এর ফলে উপজেলা পর্যায়ের নারীদের প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থান এবং পরামর্শদানের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে জানান।

ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ রিফাত ফেরদৌস,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভোলা জেলার সহকারী প্রেগামার  আরিফুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা  মিঠুন চক্রবর্তী, চাল-ডাল ডট কম লিমিটেড এর উপ-পরিচালক সাদ ইবনে মোহাম্মদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন  এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও চাল-ডাল ডটকম লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভোলা সদর উপজেলার ২৫ ও বোরহানউদ্দিন উপজেলার ২৫ জন নারী শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...