চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫
৩২২
চরফ্যাশন প্রতিনিধি : দৈনিক সময়ের চিত্রের সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুনের ভোলার চরফ্যাশনের চর কচ্ছপিয়া গ্রামের ৩ একর জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা।
শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ আইচা গ্রামের মৃত মোজাফ্ফর তালুকদারের ছেলে আবি আবদুল্লাহ লাভলু, শাহে আলমের ছেলে আরিফসহ একদল ভূমি দস্যু সন্ত্রাসী দেশিও অস্ত্র নিয়ে বেকু দিয়ে জমির মাটি কেটে আইল দিয়ে ওই জমি দখলের চেষ্টা করছে।
জানাযায়, চর কচ্ছপিয়া মৌজায় সাংবাদিক মামুনের মরহুম পিতা, চাচা ও চাচাতো ভাইয়েরা ১৯৮৮ সালে ৩ একর জমি ক্রয় করে ভোগ দখলে রয়েছেন। সম্প্রতি ওই জমিতে দক্ষিণ আইচা গ্রামের আবি আবদুল্লাহ লাভলু সহ একটি ভূমিদস্যু চক্র ভূয়া কাগজ সৃজন করে জমি দখলের জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় সাংবাদিক মামুন গংরা আদালতে একটি মামলা করেছেন। মামলাটি চলমান রয়েছে। শনিবার রাতে ওই জমি দখলের জন্য আবি আবদুল্লাহ লাভলু একদল অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে নিয়ে বেকু দিয়ে মাটি কেটে প্রায় এক একর জমিতে আইল দিয়েছে। এ বিষয়ে মামুন দক্ষিণ আইচা থানাকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত