অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা পৌছে দিল যুবদল

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৫ রাত ১০:২১

remove_red_eye

৩৯৬

আকবর জুয়েল, লালমোহন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে শাহাদাৎবরণকারী লালমোহন উপজেলার ছাত্র জনতার পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা বার্তা, আর্থিক অনুদান ও শ্রদ্ধা নিবেদন পৌছে দিয়েছেন লালমোহন উপজেলা যুবদল। এই আন্দোলনে শহীদ লালমোহন উপজেলা যুবদলের ৬জন শহীদ পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে তাদের কবর জিয়ারত করেন যুবদল নেতৃবৃন্দ। পরে শহীদদের বাবা ও মায়ের হাতে তারেক রহমানের শুভেচ্ছা কার্ড তুলে দেন তারা। এই কার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একই সাথে এ শহীদ পরিবারদের কাছে ভোলা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ এর পাঠানো ঈদ উপহারও তুলে দেওয়া হয়। 
ভোলা জেলা যুবদল এর সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের দিক নির্দেশনায় লালমোহন উপজেলা বিএনপির সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়ন করেন লালমোহন উপজেলা যুবদল এর সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সিঃ সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, নিজাম সাদিক সহ শহীদ পরিবারের সদস্যগণ ও ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই আন্দোলনে লালমোহন উপজেলার মোট ১১ জন শহীদ হন। এর মধ্যে যুবদলের পক্ষ থেকে ৬ পরিবারের কাছে মঙ্গলবার উপহার তুলে দেওয়া হয়। বাকী ৫ পরিবার কাছে বুধবার উপহার তুলে দেবেন উপজেলা স্বেচ্ছাসেবক দল।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...