অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৭ কেজি গাঁজাসহ ১ জন আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ রাত ১১:২১

remove_red_eye

৩১৮

মো:হাসনাইন আহমেদ ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নৌ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শাহিনকে ৭ কেজি গাঁজা সহ আটক করেছে। শুক্রবার রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী তাকে আটক করে ।

নৌ বাহিনীর অপারেশনে অফিসার লেফটেন্যান্ট জাকির হোসেন শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নৌ বাহিনীর সদস্যরা জানান,আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শাহিনকে আটক করা হয়। এ সময় বোরহানউদ্দিন বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছনে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা ও ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ পুলিশও অংশ নেয়।আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মাদক ও মোবাইলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...