অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় কর্মকর্তা না থাকায় পালিত হয়নি বিশ্ব নারী দিবস 


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ রাত ০৮:৫৪

remove_red_eye

৫৪৬

মনপুরা প্রতিনিধি: সারা দেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলেও ব্যতিক্রম ছিলো বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা । মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায় পালিত হয়নি আন্তর্জাতিক নারী দিবস। শনিবার সারাদিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্মতার কার্যালয় বন্ধ অবস্থায় দেখা যায়।  এই উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর আয়োজন হলেও এই বছর দিবসটি উৎযাপনে কোন কিছুর আয়োজন করেনি কর্তৃপক্ষ। এতে এই দ্বীপের নারীদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে জানিয়েছেন স্থানীয়রা। তবে তারা আশা প্রকাশ করেন পরে হলেও যেন এই দিবসটি পালন করা হয়। এদিকে মনপুরায় জাতীয় মহিলা সংস্থার কেন্দ্র  ও নারী ফোরাম কেন্দ্র থাকলেও নারীদের নিয়ে কাজ করছে না তারা । তবে আন্তর্জাতিক নারী দিবস পালিত না হওয়ায় মহিলা বিষয়ক কর্মকর্তা ও মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা) কে দুষছেন সচেতন মহল । এই ব্যাপারে মনপুরায় জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা)  শম্পা বলেন, হেড অফিস থেকে নারী দিবস পালনের কোন নির্দেশনা না থাকায় বিশ্ব নারী দিবস এর কোন আয়োজন করা সম্ভব হয়নি । এই ব্যাপারে মনপুরার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা  নুর নবী মুঠোফোনে জানান, আমি দুই উপজেলার দায়িত্বে আছি । তাই অতিরিক্ত দায়িত্ব থাকায় মনপুরায় বিশ্ব নারী দিবস পালন হয়নি। তবে আগামী ১০ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে । এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক  বলেন, মনপুরা মহিলা বিষয়ক কার্যালয়ে জনবল কম থাকায় তারা এই দিবসটি সঠিক সময়ে পালন করতে পারেনি । আগামী ১০ মার্চ ২ টি অনুষ্ঠান এক সাথে পালন করা হবে।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...