বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা মার্চ ২০২৫ রাত ১২:১০
২৯৯
মোঃ আবদুর রহমান হেলাল : পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি হয়েছে ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় র্যালিটি পৌর আমির মাওলানা জামাল উদ্দিনের নেতৃত্বে ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা নতুন বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালী শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কর্ম পরিচয় সদস্য সহকারী অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইসমাইল হোসেন মনির, সদর আমির মাওলানা কামাল হোসেন, সদর সেক্রেটারি সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার পুরু নাইরে আমির মোহাম্মদ রুহুল আমিন, পৌর সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এদিকে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম ও পৌর আমির মাওলানা জামাল উদ্দিন। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ন্ত্রণ , মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নির্বিচির্ণ বিদ্যুতের সরবরাহের আহ্বান জানান। র্যালিতে ভোলা পৌর জামায়াত নেতা-কর্মী ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন পতাকা ও প্লাকার্ড সহকারে অংশগ্রহণ করে। র্যালীতে অংশগ্রহণকারীদের তাকবীর ধ্বনি এবং আহলান সাহলান,মাহে রমাজান স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত