বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:১০
২৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ টি ড্রেজার ও ১২ টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
রবিবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নদী ভাঙনের অন্যতম কারণ, অবৈধভাবে বালু উত্তোলন। তাই অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ড্রেজার এর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্য রাত ১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া টাওয়ারের মাথা এবং বোরহানউদ্দিন উপজেলাধীন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার এবং ১২ টি বাল্কহেডসহ ৩৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) আহসান হাফিজ আটককৃতদের মুচলে রেখে ছেরে দেন এবং জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার বিআইডব্লিউটিএ এর জিম্মায় রাখা হয়েছে।অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেডসমূহের বিরুদ্ধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ড।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত