অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৩৯

remove_red_eye

৫২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে হতদরিদ্র মানুষ কে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি শতাধিক রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপির বিভিন্ন উপকরণ দেওয়া হয়।
আশার প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার শহরের ভোলা সরকারি কলেজ সংলগ্ন মাঠে এ ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প পরিচালনা করেন সমন্বিত ফিজিওথেরাপি কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডঃ শাহ আলম ফেরদাউস।
ক্যাম্প উদ্বোধনকালে আশা ভোলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মফিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সিভিল সার্জন অফিস ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আলমগীর হোসেন , প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহিন আলম, আশা ভোলা শাখা ১ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনির হোসেন এছাড়া উপস্থিত ছিলেন ফিজিওথেরাপিস্ট ড: আইনুন নাহার সিমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আশার ফিজিওথেরাপি সেন্টার পুরোপুরি অলাভজনক প্রতিষ্ঠান। মানুষকে সেবা দেওয়ার জন্যই আশা এই উদ্যোগ গ্রহণ করেছে। এখানে উন্নতমানের যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...