অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিলে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৬০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নবনির্বাচিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করায় হামলার শিকার হয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ ঘটনায় আজ সোমবার বিকালে তজুমদ্দিন উপজেলা যুবদল সভাপতি নাছির উদ্দিন ভুট্টুর বাড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
 
 সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সামছুদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি হাইস্কুল পর্যন্ত পৌঁছালে পিছন থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন, শ্রমিক দলের লিটন,হাসান সাফা পিন্টু ও মিজানুর রহমানের নেতৃত্বে ২০/৩০ জন রামদা, বগিদা হকিস্টিক দিয়ে হামলা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মী আহত হয়। স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক সামছুদ্দিন ও তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক কাজল হাওলাদার গুরুতর আহত হয়।  মামুন ও লিটনের নেতৃত্বে দক্ষিণ বাজার উপজেলা যুবদল অফিসে, শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও আসবাবপত্র ভাঙচুর করেন। তিনি আরও বলেন,  দীর্ঘদিনের দলের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারনে কিছু সন্ত্রাসী হাইব্রিড বিএনপিকে সাথে নিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের একের পর পিটিয়ে আহত করছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ ছালাউদ্দিন, কাজল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলু সহ অনেকে।




ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...