অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৫৭

remove_red_eye

২৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলায় চ্যানেল এস  পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মুনছুর আলম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন  হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা অংশ নেন। মানববন্ধনে এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের উপর প্রায়ই হামলা চালায় দুর্বৃত্তরা। কিন্তু এর তেমন কোনো বিচার পাওয়া যায় না।বিচার না পাওয়ার কারনে এখন প্রতিনিয়তই সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। যা খুবই দুঃখজনক। গত শনিবার রাত আনুমানিক আটটার দিকে চ্যানেল এস  পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মুনছুর আলম হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য নগদ দশ লক্ষ টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাস্তায় কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা এসে তাকে ঘিরে ধরে এবং হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীরা  সাংবাদিকের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। কিন্তু দোষী আসামীকে এখনো আটক করা সম্ভব হয়নি। এসময় বক্তারা এ হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...