অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় নানা আয়োজনে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৪৬

remove_red_eye

৩৯৫




মোঃ মহিউদ্দিন ॥   ভোলায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি পালন উপলক্ষে ভোলার চরনোয়াবাদ সরকারি গণগ্রন্থাগার থেকে  বর্ণাঢ্য র‌্যালী হয়েছে। পরে  ভোলা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে  প্রধান অতিথি ছিলেন ভোলার অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রে মোবাশ্বের আলম । বিশেষ অতিথি ছিলেন,ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার । ভোলার স্থানীয় সরকার বিভাগের  সহকারী কমিশনার যায়েদ হোছাইন।  অনুষ্ঠানে ভোলা জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম নূরন্নবীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ সবুজ খানা ।  এ সময় উপস্থিত ছিলেন, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক ও কবি- সাহিত্যিক মোঃ মহিউদ্দিন তজুমদ্দিন সরকারি কলেজের প্রভাষক কবি মিলি বসাক , কবি প্রভাষক শাহজালাল বিল্লাহ, সহকারী অধ্যাপক কবি দিলরুবা জেসমিন ,কবি নীহার মোশারফ, কবি মোঃ শাহাব উদ্দিন শামীম, কবি আল মনির, কবি বিলকিছ জাহান মুনমুন, কবি ,সাংবাদিক নেয়ামত উল্লাহ ,জুয়েল চন্দ্র সাহা প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সরকারি গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক বৃন্দ। এদিকে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পাঠ , রচনা, চিত্রাংকন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী হন মোঃ শাহরিয়ার আতিক ,  তিথি দে , লিপু বেগম । উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী হন -- মোঃ শাহরিয়ার আতিক ,জায়মা জাহান, মোঃ জুনায়েদ ইসলাম , লিপু বেগম , মোঃ মাহবুব , আনন্দ চন্দ্র দাস । চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন- নুসরাত অরিন,মেহেরিমা মাইছুন , নিশিত কুমার নিশান , মোঃ আইয়ান, জামান,মোঃ জাহিদুল ইসলাম, তাবাসসুম চৌধুরী বুশরা , , চন্দ্রিমা।
ভোলা সরকারি গণ গ্রন্থাগারে বই পড়া নিয়ে যারা বিজয়ী হয়েছেন-- সুমাইয়া তাসনিম,  তিথি দে,  ফারদিন ফারহা , নির্ঝর কুমার নিল ।রচনা প্রতিযোগিতায় যারা বিজয়ী হলেন -- মোঃ শাহরিয়ার আতিক,  ফাতেমা তুজ জোহা , নিশাত ফারজানা প্রকৃতি। পওে বিজয়ীদেও মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।এ সময় অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন ভোলা জেলার বিশিষ্ট উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু।
 





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...