অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০০

remove_red_eye

২৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় ভোলায় গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে।
বুধবার বেলা ১১ টার দিকে ভোলা প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ভোলা জেলা  প্রশাসকের মাধ্যমে  প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় বক্তরা বলেন,সহস্রাধিক মানুষ হত্যা, হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরোচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই গণহত্যার বিচারের দাবি জানান। সময় তারা ৫টি দাবি জানান। সেগুলো হলো ১ . জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ২. বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা।৩. ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারের জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।৪. গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।৫. বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমের গুম-খুন ও ১৪, ১৮ এবং ২৪ সালের ভুয়া নির্বাচনের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।এ সময় উপস্থিত ছিলেন-গন অধিকার পরিষদের ভোলা জেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান,যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ এর  সহ-সভাপতি ফখরুল ইসলাম, লালমোহন উপজেলার গণঅধিকার পরিষদ আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার গণঅধিকার পরিষদ আহ্বায়ক ইসমাইল মাতব্বর,সদর উপজেলা গণঅধিকার পরিষদ  সদস্য সচিব গাজী মোঃ এমরান, ভোলা যুব অধিকার পরিষদ সভাপতি শরিফুল ইসলাম বাবর,সাধারণ সম্পাদক, আরিয়ান আরমান,সাংগঠনিক সম্পাদক :হাসনাইন তানভীর দপ্তর সম্পাদক :রাহাত হাসান রুমি সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...