বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:১৮
৪৫৭
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় বেসরকারি টিভি “চ্যানেল এস”এর ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টার নামের একটি ডায়াগনস্টিক কাম হাসপাতালের মালিক ও চেয়ারম্যান মনসুর আলমকে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে মারাতœক জখম করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। শনিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার আলীনগর ৩ নং ওয়ার্ডের ছিফলি গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
আহত মনসুর আলম জানান, রাত আনুমানিক আটটার দিকে তার হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য নগদ দশ লক্ষ টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাস্তায় কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা এসে তাকে ঘিরে ধরে এবং হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীদের একজনের গায়ের জ্যাকেট সাংবাদিকের হাতে চলে আসে এবং পরে পিছন থেকে প্যান্ট ধরতে গিয়ে মানিব্যাগ সাংবাদিকের হাতে চলে আসে। এদিকে সাংবাদিকের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা সাংবাদিকের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ওই মানিব্যাগের ভিতর একটি পরিচয়পত্র, সেনবাহিনীর পোষাক পরা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ক্যাডিটকার্ড, চাকরির পরিচয়পত্রসহ আরও কিছু কাগজপত্র পাওয়া যায়। এতে দেখা যায় নাম আনোয়ার হোসেন, পিতা আব্দুল ওদুদ, গ্রাম: ছোটআলগী, ভোলা সদর ভোলা। তিনি চট্রগ্রাম সেনানিবাসের একজন সৈনিক। এদিকে সংবাদ পেয়ে ভোলা থানার ওসি মোঃ হাসনাইন পারভেজ আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান।
এ বিষয়ে ভোলা থানার ওসি হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত