অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৭

remove_red_eye

৩৩৮

মলয় দে : ভোলার সনামধন্য বিদ্যাপীঠ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলুন ও কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন  স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান।

প্রথম অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আজাহারুল হক এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্তকর্তা সজল চন্দ্র শীল, ভোলা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার ।এসময় প্রধান শিক্ষক আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের অভ্যর্থনা জানান।

সকালে  শুরুতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের  আনুষ্ঠানিকতা শুরু হয়।এরপর বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন মার্চ পাস্ট ক্রীড়া প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ করে।পরে ক্রীড়া প্রতিযোগীতার বিশেষ আকর্ষন মশাল দৌড় সকলের নজর কাড়ে।এরপর প্রতিযোগীতার মূল পর্ব বিভিন্ন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের অংশগ্রহন শুরু হয়ে  তা  টানা দুপুর পর্যন্ত চলে। 

বিকেলে দ্বিতীয় অধিবেশনে হয় আকর্ষনীয় প্রতিযোগীতা যেমন খুশি, তেমন সাজো। এর পর পরই শুরু হয় পুরস্কার বিতরণী।এসময় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আজাদ জাহান এবং গেস্ট অফ অনার হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক উপস্থিত থেকে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এসময়  বিদ্যালয়টির প্রাক্তন প্রধান শিক্ষকবৃন্দ,অন্যান্য প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...