অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৪২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ঐতিহ্যবাহী ইলিশা জংশনস্থ গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০শে জানুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীর হাট হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মফিজুল ইসলাম। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি একে এম রুহুল আমিন, ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের, ইলিশা ইসলামিয়া মডেল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মাজহারুল ইসলাম, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মাষ্টার নুরুল ইসলাম, ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ইয়াসমিন, তৈয়বা খাতুন মডেল একাডেমির প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রব, পশ্চিম পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান রিপন,রাজাপুর আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কেয়া চৌধুরী, মৌলভীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম, পশ্চিম গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান, চর আনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন,  রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী, আবুজর গিফারী ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল বারী, সমাজ সেবক লোকমান সাজী, কাঞ্চন ভুলাই, ভোলা জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হাওলাদার, ভোলা সদর উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী লিটন মিঝি, সংবাদকর্মী শফিক খান, মোঃ কামাল হোসেন, মোঃ ইউসুফপ্রমুখ৷ 
 
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সর্দার কামাল হোসেন, আবু জাহান কবীর, মোঃ রফিকুল ইসলাম, কেশব লাল আশ্চর্য, মোঃ হোসেন, সুশমিতা রায়, সাথী বেগম, ইসমাইল হোসেন, সঞ্জয় ভূষণ মল্লিক, রাজিব চন্দ্র। 
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, বেত খেলা, চেয়ারে বসা, বালিশ খেলা, বিতর-বাহির, হাঁড়ি ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...