অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় স্মার্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

৩৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় Sustainable Micro Enterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় "Promoting sustainable growth in poultry sub sector through RECP practice" উপ-প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জানুয়ারি) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্মার্ট প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে সংস্থার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ এবং দৌলতখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভূবন চন্দ্র হালদার।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী ডা. তরুণ কুমার পাল।
সভায় জিজেইউএস প্রকল্পভুক্ত এলাকার উদ্যোক্তা, ডিলার, বিভিন্ন স্টেকহোল্ডার এবং স্মার্ট প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা স্মার্ট প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, পোলট্রি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে
RECP (Resource Efficient and Cleaner Production) পদ্ধতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে পোলট্রি খাতের উদ্যোক্তারা আরো দক্ষতা ও প্রযুক্তি-নির্ভরতার মাধ্যমে তাদের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...