বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৭
৩৬৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে মাসিক স্বাস্থ্যসেবা বিষয়ের উপর দুই বছরের কোর্স সম্পন্ন করেছে জেলা সদরের ৫০টি স্কুলের একশ’ শিক্ষার্থী। প্রতি স্কুলে একজন শিক্ষক এর তত্বাবধানে ডিজিটাল অ্যাপস ব্যবহার করে এই কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ও শুক্রবার এদের মূল্যায়ন শেষ হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে এমএইচএম চ্যাম্পিয়ন মেলা শেষে সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সমাপনীতে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, শিক্ষা গবেষনা কর্মকর্তা নূরই আলম ছিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রাকিবুল হাসান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু, সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প ম্যানেজার মোঃ বিপ্লব হোসেন, প্লান ইন্টারন্যাশনালের প্রকল্প ম্যানেজার নাসরিন নাহার, প্রধান শিক্ষক মোঃ আব্দুস শহিদ । উপস্থিত ছিলেন শিক্ষক ও অভিভাবকরা। জেলা সদরের ১৩ ইউনিয়নের ৫০ স্কুলের ২ জন করে শিক্ষার্থীকে নিয়ে ২০২২ সাল থেকে কোর্স শুরু হয়। এদিকে কোর্সে অংশ নেয়া কিশোর কিশোরিরা তাদের বয়সন্ধিক্ষণ ইস্যুতে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে। আগের চেয়ে তারা কতটা সচেতন হতে পেরেছে তার তথ্যও তুলে ধরা হয়। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়গুলি খোলামেলা আলোচনার ফলে শিক্ষার্থীরা তাদের সমস্যার সমাধান সহজে করতে পারছে ।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত