অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মেঘনা নদীর ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৪০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নদী ভাঙন রোধে ও স্থায়ী বেড়ীবাধ নির্মানের দাবিতে ভোলায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসীরা।আজ সোমবার বেলা ১১ টার দিকে ভোলা সদর উপজেলার  শিবপুর এলাকাবাসীর আয়োজনে  মেঘনা নদী তীরবর্তী ভোলার খাল নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন ওই এলাকার শতশত মানুষ অংশ নেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম নুর হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি আবু জাফর, মানববন্ধন বাস্তবায়নের অন্যতম সদস্য মো.আল আমিন, মো. সেলিম, মো. ইব্রাহিম, মো. যুবরাজসহ আরও অনেকে।



 এ সময় বক্তারা বলেন, প্রতি বছর বর্ষাকালে মেঘনা নদী যখন উত্তাল থাকে এর তীব্র স্রোতের কারনে ব্যাপক নদী ভাঙন সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়ত শত শত বাড়ি ঘড় ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এখন শুস্ক মৌসুমে নদী ভাঙন রোধে কাজ করার উপযুক্ত সময়। কিন্তু ভাঙন রোধে কোন কাজ করা হচ্ছে ।
অতীতে জেলা প্রশাসক বরাবর বেশ কয়েকবার স্মারক লিপি দেয়া হলেও এর কোনো প্রতিকার পাওয়া যায় নি।এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে  অতিদ্রুত শিবপুর এলাকা সহ ভোলার স্থায়ী বেড়ী বাঁধের বাহিরের এলাকাগুলো সর্বনাশী মেঘনার গর্ভে বিলীন হয়ে যাবে।
তাই দ্রুত স্থায়ী বেড়ীবাঁধের মাধ্যমে ওই এলাকাগুলোকে সংরক্ষণের দাবী জানান তারা।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...