বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০০
৩৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ২ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত মধ্যরাত থেকে আজ রবিবার দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের এর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার দুপুরে কোষ্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কোষ্টগার্ড এর ষ্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ভোলার সদর উপজেলার মুন্সি চর,উকিলপাড়া, মুসলিমপাড়া ও গুইঙ্গারহাট এলাকায় যৌথ অভিযান চালিয়ে এক নারী সহ ৬ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ রাসেল (৪০) পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), মোঃ লিটন (৫২), মোঃ মাহবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। তারা সকলেই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।এসময় ২ টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, ১ টি চায়নিজ কুড়াল, ১ টি চাপাতি, ১ টি ডেগার, ১ টি হক ষ্টিক,১ টি খুর ,২ টি দেশীয় অস্ত্র ,১৬৬ বোতল ফেনসিডিল, ৩৫ টি গ্রিফ ওয়াটার ২ হাজার ১২০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২ টি ল্যাপটপ, ১ টি পাসপোর্ট, ২টি পেইন ড্রাইভ, ২ ড্রাইভিং লাইসেন্স ও নগদ টাকা ৪ লক্ষ ৬২ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয় । পরবর্তীতে জব্দকৃত সকল আলমতসহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আস্থায় অবিচল ২৫ বছরে ব্র্যাক ব্যাংক, ভোলায় গ্রাহকদের নিয়ে উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক