অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলা সরকারি কলেজে প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩দিনের প্রশিক্ষন কোর্স সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

২৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দুযোর্গ ও দুর্ঘটনা পরবর্তী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা সরকারি কলেজে ৩ দিন ব্যাপী  প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন কোর্স সম্পন্ন  হয়েছে। 
সহ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ভোলা সরকারি কলেজের রেড ক্রিসেন্ট কলেজ ইউনিটের অর্ধশতাধিক  শিক্ষার্থীদের নিয়ে ৩ দিন ব্যাপী  এই প্রশিক্ষনে প্রাথমিক চিকিৎসা,রেড ক্রশ ও রেড ক্রিসেন্ট এর মৌলিক ধারনা  প্রধান করা হয়। 
শনিবার (১৮ ডিসেম্বর) ভোলা কলেজ মিলনায়তনে  প্রশিক্ষনে কোর্স এর অংশ নেয়াদের সনদ বিতরন করেন ভোলা সরকারি  কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন।
প্রশিক্ষনের সমাপনী দিনে ভোলা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক ও ভোলা সরকারি কলেজ ইউনিটের  সম্পাদক মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের  শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান,ভোলা সরকারি কলেজের  প্রাণীবিদ্যা বিভাগ
সহযোগী অধ্যাপক মোঃকামাল, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এরশাদ ও প্রভাষক  আজগর, সিনিয়র স্বেচ্ছাসেবক মীর মোশারেফ হোসেন অমি,সাবেক যুব প্রধান আদিল হোসেন তপু,সাবেক উপ- প্রধান আনোয়ার হোসেন,যুব প্রধান সাদ্দাম হোসেন,উপ প্রধান আরিফুর রহমান মিম,আব্দুল্লাহ নোমান। সমাপনী অনুষ্ঠানের সঞ্চলনা করেন কলেজ সাবেক দলনেতা মো: হৃদয়। 
এসময় প্রধান অতিথি  বলেন , বাংলাদেশ দুযোর্গ ঝুকিঁ পূর্ণ একটি দেশ। প্রতিনিয়ত দুযোর্গের সাথে যুদ্ধ করে আমাদের বাচঁতে হয়। তাই বর্তমান প্রজন্মরে শিক্ষার্থীদের এই সম্পর্কে ধারনা থাকতে হবে। পাশাপাশি প্রত্যেকে শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা সর্ম্পকে ধারনা থাকলে যে কোন সময়ে যে কোন রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্ষা করা সম্ভব হয়। প্রশিক্ষনে রেড ক্রস ও ও রেড ক্রিসেন্ট এর জন্ম ও ইতিহাস,নীতিমালা , অন্দোলন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠন ও কার্যক্রম, প্রাথমিক চিকিৎসার ধারন সহ নানা বিষয় নিয়ো আলোচনা করা হয়। প্রশিক্ষন শেষে  কলেজের সাবেক কমিটিকে বিদায় ও নতুন কমিটিকে বরন করে নেওয়া হয়। নতুন কমিটিতে মোঃ তাওহীদকে  দলনেতা
মোঃসিয়াম কে উপ-দলনেতা ও অনুপম সহ-দলনেতা করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি  ঘোষনা করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...