অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় উদযাপিত হলো হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

২২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : "হীড আমার, আমি হীডের" এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় উদযাপিত হলো হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। এই উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তী, তারুণ্যের উৎসব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি এবং এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী ভোলার হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজান‚র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলুর হাসান।
অনুষ্ঠানের স‚চনা হয় অতিথিদের বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে।
হীড বাংলাদেশের ভোলা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা সদর থানার অফিসার ইনচার্জ হাসনাই আহমেদ, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম, হীড বাংলাদেশের সহকারী পরিচালক (ক্ষুদ্র ঋণ) অদ্বৈত কুমার বিশ্বাস এবং ভোলা আঞ্চলিক ব্যবস্থাপক মারিও মুক্তি মন্ডল।
অনুষ্ঠানে হীড বাংলাদেশের সাংস্কৃতিক দল সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া, হীড বাংলাদেশের ৫০ বছরের সাফল্যের গল্প নিয়ে পটগান পরিবেশিত হয়, যা দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ ও সাড়া ফেলে।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজান‚র রহমান তার বক্তব্যে হীড বাংলাদেশের দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, "হীড বাংলাদেশের এই সেবা ও উদ্যোগ সমাজ উন্নয়নে অনন্য ভ‚মিকা রাখছে।"
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের সফল জীবন গড়ার উপদেশ দেন।
হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, "এই দীর্ঘ পথচলার সব সহযাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হীড বাংলাদেশের সাফল্য সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।"
অনুষ্ঠানের শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। জিপিএ-৫ এবং জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তির অর্থ এবং ক্রেস্ট বিতরণ করা হয়। এই অনুষ্ঠানটি হীড পরিবার ভোলার কাছে একটি গুরুত্বপ‚র্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...