অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষে শিশুদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৩৩৮

বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য  নিয়ে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই  প্রতিপাদ্য নিয়ে  শিশুদের প্রতিভা অন্বেষণ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি)সকালে ভোলার আনাস বিন মালেক রা.ইসলামিক কমপ্লেক্সে প্রতিভা অন্বেষণ  প্রতিযোগিতা অংশ হিসাবে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন,বিতর্ক, রচনাও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,  ইসলামিফ ফাউন্ডেশন ভোলা জেলার উপ-পরিচালক এম মাকসুদুর  রহমান, জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার মোহাম্মদ জিয়াউল হক, সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট    সামছুজ্জামান,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী,ভোলার আনাস বিন মালেক রা.ইসলামিক কমপ্লেক্সে পরিচালক আব্দুল কুদ্দুস, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন  প্রমুখ।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে জেলায় তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে। ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৫১ দিনব্যাপী উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে উৎসবের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে প্রশাসন।
উৎসবের নানা আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...