অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:২০

remove_red_eye

৩৩৪

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে হাঁস-মুরগী খেতে এসে স্থানীয় লোকজনের হাতে আটকা পড়েছে মেছো বিড়াল (ফিসিং ক্যাট)। এদিকে মেছো বিড়ালটি আটকের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে, বিড়ালটি দেখতে ভিড় জমিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১০ জানুয়ারী ) সকাল ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের ডাক্তার বাড়ি থেকে মেছো বিড়ালটি উদ্ধার করে চরমানিকা বন বিটের লোকজন। পরে ম্যানগ্রোভ বনে অবমুক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের দেলোয়ার ডাক্তার বাড়িতে হাঁস-মুরগি খাইতে আসলে মেছো বিড়ালকে দেখে ওই বাড়ির লোকজন ধাওয়া করে। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় মেছো বিড়ালকে জীবিত আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে সকাল ৮ টার দিকে চরমানিকা বন বিট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা মেছো বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন চরমানিকা বনবিট কর্মকর্তা মো.আবুল কাশেম, তিনি জানান, উদ্ধার হওয়ায় মেছো বিড়ালটি পুরুষ, তার ওজন আনুমানিক ২২-২৪ কেজি। এটি একটি উপকারী প্রাণী। আতঙ্ক হওয়ার কিছু নাই। এটি খাবারের সন্ধানে লোকালয় ঢুকে পড়েছে। বিড়ালটি উদ্ধার করে চর ইসলাম কেওড়া ম্যানগ্রোভ বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...