অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


জুলাই গণঅভ্যুত্থানে ভোলা সরকারি কলেজের অবদান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৮

remove_red_eye

৪৯১

বাংলার কণ্ঠ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে ভোলা সরকারি কলেজের অবদান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শরীফুল হক, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রাসেল মাহমুদ, মো. ইস্রফিল হোসেন জাবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. আরিফ হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়া মহাদেশে বৃহত্তর গণঅভ্যুত্থান ছিলো। ভোলা সরকারি কলেজ এ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। যৌক্তিক আন্দোলন-সংগ্রামে এ কলেজই সামনে থেকে নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভোলায় আন্দোলনের সূত্রপাত হয়েছে এই কলেজের প্রধান ফটক থেকেই। সেই সূত্র ধরে জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত ভোলার সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে নানা প্রতিকূলতা পেড়িয়ে ৫ আগষ্টে ১ দফা দাবী আদায়ে অসামান্য ভূমিকা রাখে ভোলা সরকারি কলেজ। এসময় বৈষম্য বিরোধী ছাত্রনেতা মো. রাহিম ইসলাম, জিদান আনাবীরসহ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...