অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

৩০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহরের কালীবাড়ী রোডে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাসার আলমিরা ভেঙ্গে ৩ ভড়ি স্বর্ণ ও নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং দামি মালামাল নিয়ে যায়। মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় পৌরসভার কালিবাড়ী রোডস্থ এখন টিভির ভোলা জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানের বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক ইমতিয়াজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে অফিসে যান। এর কিছুক্ষণ পর তার মা ঘরের সামনের দরজা তালা দিয়ে হাসপাতালে যায়। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাসায় প্রবেশ বাসার আলমিরা ভেঙ্গে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ১ লক্ষ টাকা ও দামী মালামাল নিয়ে যায়। ইমতিয়াজের মা হাসপাতাল থেকে বাসায় এসে ঘরে প্রবেশ করে আলমিরা ভাঙ্গা দেখেন এবং মালামাল এলোমেলো দেখতে পান। পরে দেখেন আলমিরায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা এবং দামী মালামাল নিয়ে যায় চোরচক্র। পরে ইমতিয়াজকে খবর দিলে সে বাসায় গিয়ে এই অবস্থা দেখতে পান। ভোলা থানায় পুলিশকে খবর দিলে এসআই মামুন এর নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইমতিয়াজুর রহমান বলেন, চোরচক্র পূর্ব থেকেই ওৎ পেতে ছিলো। বাসায় কেউ না থাকার সুযোগে তারা আলমিরা ভেঙ্গে স্বর্ণ ও টাকা এবং দামী মালামাল নিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে দাবী জানাবো যাতে দ্রæত এই চোরচক্রকে গ্রেফতার করে মালামাল উদ্ধার করে।
এসআই মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা পুরো বিষয়টি তদন্ত করেছি। চোরচক্র ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। আমাদের তদন্ত অব্যাহত থাকবে। আশা করি খুব দ্রæত এই চোরচক্রকে আইনের আওয়াত আনতে সক্ষম হবো।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...