মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৫ রাত ১২:০৪
৩৯১
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নৌকার দাদন পরিশোধকে কেন্দ্র করে এক জেলেকে কুপিয়ে জখম করেছে নৌকার মালিকের ছেলে। এসময় ওই জেলেকে কুপিয়ে ৭০ হাজার টাকা চিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত জেলেকে মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের দিদারবাড়ি কালভার্টের কাছে এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আহত জেলে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ সোলাইমান জুয়েল (২৭)। এব্যাপারে আহত জেলে সোলাইমান জুয়েল বলেন, "সন্ধ্যা ৭ টার দিকে কোরালিয়া বাজার থেকে আমি বাড়ি যাচ্ছিলাম। এসময় আমি দিদারবাড়ি কালভার্টের কাছে গেলে আমার পূর্বের মাছধরা নৌকার মালিক জাকির মাঝির ছেলে ফরিদ (৩০) সহ সংঘবদ্ধ চক্র আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা আমাকে চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। আমার ডাক চিৎকারে একালাবাসি ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায়। এসময় হামলাকারীরা আমার সাথে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।" পরে এলাকাবাসি আহত জুয়েলকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেন। আহত জেলে জুয়েল মনপুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জুয়েলের পরিবার। এব্যাপারে মনপুরা থানার দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনাটি শুনে আমরা হাসপাতালে গিয়েছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত