অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

লালমোহনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৬ লাখ টাকা অর্থদণ্ড

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

৩৪৪

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ড্রেজার এবং বলগেট মালিকদের মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার গজারিয়া খালগোড়া, তেঁতুলিয়া নদীর মোহনা ও লালমোহন খাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানের মাধ্যমে  তাদের এই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা মো. জাকির, চরভূতা ইউনিয়নের বাসিন্দা মো. হাবিব এবং চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. সোহাগ।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ওইসব বালু পরিবহনের খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ড্রেজার মেশিন এবং দুইটি বলগেট আটক করা হয়। পরে খবর পেয়ে ড্রেজার এবং বলগেটের মালিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের বিভিন্ন পরিমাণে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, তবে ড্রেজার ও বলগেটের মালিকরা নদী থেকে অবৈধভাবে আর বালু উত্তোলন এবং পরিবহন করবেন না মর্মে মুচলেকা দিলে আটক করা ড্রেজার ও বলগেটগুলো ছেড়ে দেওয়া হয়। লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...