অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৫ রাত ০৯:৫৬

remove_red_eye

৫৩০

মোঃ হাসনাইন আহমেদ : ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ হৃদয় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজীব ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাটে অভিযান চালানো হয়। লঞ্চের পল্টুন থেকে লাগেজ ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় হৃদয়কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক হৃদয় ফেনী জেলার পশুরাম থানার মৃত লিটন মিয়ার ছেলে। ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয়কে ১০ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়েছি ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর নির্দেশনায় ভোলা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ইলিশা ঘাটে একটি অভিযানে ১০ কেজি গাঁজা সহ আসামি আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আস্থায় অবিচল ২৫ বছরে ব্র্যাক ব্যাংক, ভোলায় গ্রাহকদের নিয়ে উদযাপন

আস্থায় অবিচল ২৫ বছরে ব্র্যাক ব্যাংক, ভোলায় গ্রাহকদের নিয়ে উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

আরও...