অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ দেয়া শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৪ রাত ১০:০৯

remove_red_eye

২৯৮

ব্যবসায়ীদের মধ্যে  আনন্দ

বাংলার কণ্ঠ ডেস্ক : অবশেষে দ্বীপজেলা ভোলার শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেয়া শুরু করেছে রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি পেট্রোবাংলা। অগ্রাধিকার ভিত্তিতে ভোলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলোতে আগে এ গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
পেট্রোবাংলার সহযোগী বিপণন সংস্থা সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে ভোলার শিল্লদ্যোক্তাগণ তাদের কলকারখানাগুলোতে এ গ্যাস সংযোগ পাবেন। জেলার আঞ্চলিক অফিস কর্তৃপক্ষ এখানকার জি.কে ট্রেডার্স নামক একটি মাঝারি আকারের শিল্প প্রতিষ্ঠানকে ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় প্রথম গ্যাস সংযোগ দেয়ার মাধ্যমে ভোলায় গ্যাসচালিত শিল্প কারখানা চালুর সূচনা করেছে।
সূত্রমতে, চলতি বছরের ১ নভেম্বর সরকারের জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান ভোলায় এসে এখানকার বিভিন্ন গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছিলেন। তখন তিনি গণমাধ্যম’কে বলেছিলেন, ভোলায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় লোকজনের কর্মসংস্থান হবে। ভোলার উন্নয়ন হবে। তখন তিনি শিল্প উপদেষ্টাকে ভোলায় এসে ঘুরে যেতে অনুরোধ করেন। ওই সময় জ্বালানি উপদেষ্টা ভোলায় প্রাপ্ত গ্যাসের সংযোগ এখানকার শিল্ল প্রতিষ্ঠানগুলোকে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। উপদেষ্টার দেয়া সেই আশ্বাস অনুযায়ী ভোলার শিল্পদ্যোক্তারা গ্যাস-সংগোগ পেতে শুরু করেছেন।
এ ব্যাপারে পেট্রোবাংলার সহযোগী সংস্থা সুন্দরবন গ্যাস কোম্পানি ভোলা জেলার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ অলিউল ইসলাম জানান, দেশের অন্যান্য শিল্পাঞ্চলগুলোর কলকারখানায় নতুনভাবে গ্যাসসংযোগ দেয়া বন্ধ থাকেলেও বিশেষ ব্যবস্থাপনায় সরকার ভোলার শিল্পকারখানাতে গ্যাস সংযোগ দেয়া শুরু করেছেন। তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানের জন্য এখানকার যে কেউ আবেদন করলে বিধি মোতাবেক তাকে গ্যাস সংযোগ দেয়া হবে। বিষয়টি নিয়ে গ্যাস সংযোগ পাওয়া জি.কে ট্রেডার্সের সত্ত¡াধিকারী আলহাজ্ব মোঃ জামাল খান বলেন, গ্যাস সংযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...