বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৩
২৭২
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে।
আগামীকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৫ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘দেশীয় পণ্যসামগ্রী বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরতে, পণ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ ও দেশের সার্বিক উন্নয়নে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও মাসব্যাপী ২৯তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)- ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এ উপলক্ষে আমি মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে শুভেচ্ছা জানাই।’
তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা একদিকে দেশি-বিদেশি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহ দর্শক, ভোক্তা, ক্রেতা ও আমদানিকারকদের সামনে প্রদর্শনে সহায়ক ভূমিকা পালন করছে, অপরদিকে বিদেশি পণ্যের মানদণ্ড, ডিজাইন, ফ্যাশন চাহিদা ও প্রতিযোগিতার বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের ধারণা অর্জনে কার্যকর ভূমিকা পালন করছে।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে অগণিত শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
মেলায় অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতামূলক অংশীদারিত্ব তৈরি এবং সমৃদ্ধির পথে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ)-২০২৫ সার্বিক সাফল্য কামনা করেন।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত