অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

২৫৮

মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (ডিসেম্বর ২৪) উপদেষ্টা পরিষদের ১৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক উপস্থাপিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন করা হয়েছে।  

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টটাকে স্ক্র্যাপ করা হয়েছে। কারণ এটা এত বেশি বিতর্কিত, এটাকে আসলে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ব্যবহার করেছেন ভিন্ন মতকে দমন করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য। বা দেশে একটা ভয়ের পরিবেশ তৈরির জন্য। কেউ যেন তার মতকে মুক্তভাবে প্রকাশ করতে না পারে। সেটাকে পরিবর্তন করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে।

প্রেস সচিব বলেন, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’  এর মূল বিষয় হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য নিরাপদ করতে চাই। সাইবার স্পেসে অনেক ধরনের অপরাধ হয়, অনেকে প্রতারিত হন। মা বোনরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হন।  শিশুদের অনেক ধরনের বুলিংয়ের শিকার হতে হয়।  

সাইবার স্পেস নিরাপদ করা এটা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। 

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...