অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় প্রথম পুরস্কার অর্জন করলো ভোলার প্রকৃতি ও জীবন ক্লাব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫২

remove_red_eye

৩৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বৃক্ষরোপণ কার‌্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেছে "প্রকৃতি ও জীবন ক্লাব" ভোলা। শনিবার চ্যানেল আই-এর ৪ নং ষ্টুডিওতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চ্যানেল আই-এর পরিচালক মুকিত মজুমদার বাবু।

প্রকৃতি ও জীবন ক্লাব ভোলা পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন ক্লাবের উপদেষ্টা ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ক্লাবের উপদেষ্টা জাবির হাসনাইন ডিকেন এবং চ্যানেল আই ভোলা প্রতিনিধি ও ক্লাবের সমন্বয়কারি মো. হারুন আর রশীদ।

এই বিশেষ পুরস্কারের জন্য প্রকৃতি ও জীবন ক্লাব ভোলা তার বৃক্ষরোপণ কর্মসূচির জন্য অবারিত প্রশংসা অর্জন করেছে, যা চলতি বছর ভোলা জেলার পরিবেশ সংরক্ষণে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। ক্লাবটি এ পর্যন্ত ৪০ হাজারেরও অধিক গাছ রোপণ করেছে, যা পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পুরস্কার গ্রহণের সময়ে জাকির হোসেন মহিন বলেন, "বৃক্ষরোপণ কোনো সাধারণ কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার। আমাদের সকলকে একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।"

"প্রকৃতি ও জীবন ক্লাব" এর এই কার‌্যক্রম সারা দেশে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক নতুন উদাহরণ সৃষ্টি করেছে। চ্যানেল আই-এর পরিবেশবান্ধব উদ্যোগ "সবুজে সাজাই বাংলাদেশ"-এর অংশ হিসেবে এই ক্লাবের কার‌্যক্রম এখন গ্রাম থেকে শহর পর‌্যন্ত বিস্তৃত। দেশের প্রতিটি প্রান্তে বৃক্ষরোপণ এবং সবুজায়ন কর্মকাণ্ডের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে তৃণমূল পর‌্যায়ে সচেতনতা তৈরির কাজ করছে এই ক্লাব।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...